করোনাকালে শিক্ষার্থীরা এই সাতটি বিষয়ে মনোযোগী হবে। তাহলে তাদের অবসরের সময়টি কাজে লাগবে বলে মনে করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আবু ইউছুফ খান। তিনি বলেন, শিক্ষার্থীদের সময়গুলো মহা মূল্যবান। তারা রুটিন মোতাবেক নিজেদের সময়ের কদর করবে। অবসরে শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক পরামর্শ প্রকাশের অংশ হিসেবে আজ থাকছে রাজধানীর মীরহাজিরবাগ, কাজীবাড়ী, যাত্রাবাড়ীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আবু ইউছুফ খানের শিক্ষা পরামর্শ। তার সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ।।
তিনি বলেন, সাধারণত আমি শিক্ষার্থীদের সাতটি বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এই করোনাকালীন শিক্ষার্থীরা যেন নষ্ট না হয়ে যায় এজন্য করোনার শুরুতেই শিক্ষার্থীদের নোট করে দিয়েছিলাম কিছু বিষয়। সেই বিষয়গুলো আমি আপনার মাধ্যমে তুলে ধরছি।
১ম নম্বর: শিক্ষার্থীদের একটি ব্যক্তিগত রুটিন থাকবে। যেটা ফজরের আধাঘন্টা আগ থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত সময়ের বিবরণ থাকবে। সে রুটিন মোতাবেক সে জীবন পরিচালনা করবে। এক্ষেত্রে আমরা অভিভাবকদের বলি, তারা যেন সার্বক্ষণিক শিক্ষার্থীদের প্রতি নজর রাখেন। তারা যে রুটিন তৈরি করেছে সেই রুটিন মোতাবেক যেন নিজের সন্তানকে পরিচালনা করেন।
২য় নম্বর: প্রতিটি প্রতিষ্ঠানের কিছু নিয়ম বা একটি নির্দিষ্ট কাইটেরিয়া থাকে। বিশেষত এখন সরকার প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য এসাইন্টমেন্ট প্রকাশ করেছে। নির্ধারিত এসাইন্টমেন্টগুলো তারা পূর্ণ করবে। বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট ও সিলেবাসকে সামনে রেখে সে অনুযায়ী পড়াশোনা করবে।
৩য় নম্বর: হাতের লেখা সুন্দর করতে হবে। করোনাকালে তারা হাতের লেখার বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা বলে থাকি যে, মাদ্রাসার ছাত্রদের জন্য চার ধরণের লেখা সুন্দর করতে হয়। ক. বাংলা, খ. ইংরেজি, গ. আরবি ঘ. বিজ্ঞান ও গণিত এর বিশেষ যে সূত্রসমূহ আছে, সেগুলো লকডাউনে বসে বসে আত্মস্ত করবে।
৪র্থ নম্বর: সরকার যেহেতু অনলাইনে সংসদ টিভিতে ক্লাস নিচ্ছে। সে অনলাইন ক্à