শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধায় বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বপন মণ্ডল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুরে সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আর্জেন্টিনার ফুটবল ভক্ত ছিলেন স্বপন মিয়া। চলমান কোপা আমেরিকা টুর্নামেন্ট উপলক্ষে তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এসময় ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তারের বিদ্যুৎস্পর্শে ছিটকে মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্বপন মণ্ডল মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। ভবিষ্যতে এমন দুর্ঘটনায় যাতে কারো মৃত্যু না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ