শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে 

মগবাজারের সেই ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (৪ জুলাই) তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রক শাখা (দক্ষিণ) এই কাজ সম্পন্ন করে। এ সময় উপস্থিত ছিলেন জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা দক্ষিণের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার শবিউল আউয়ালসহ অন্যান্য কর্মকর্তারা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন বলেন, রমনা থানার এক আবেদনের পরিপ্রেক্ষিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের সদস্যরা মগবাজারের ঘটনাস্থল পরিদর্শন করেন।

শনিবার (৩ জুলাই) মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার রমনা থানা-পুলিশের কাছ থেকে বুঝে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

উল্লেখ্য, গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।জমে থাকা গ্যাসের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন দুই শতাধিক। আহত ৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন ও ভবন। গত ২৯ জুন বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করে রমনা থানা-পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ