শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে 

রোগীর সংখ্যা বাড়লে অক্সিজেন সংকট হতে পারে: অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোগীর সংখ্যা বেড়ে গেলে দেশে অক্সিজেন সংকট দেখা দিতে পারে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ বুলেটিনে এ কথা বলা হয়।

অধিদপ্তরের মুখপাত্র মো. নাজমুল ইসলাম বলেন, বছরের ২৫তম সপ্তাহের তুলনায় ২৬তম সপ্তাহে রোগী বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ।

তিনি বলেন, অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তা সাংবাদিকদের জানানো হবে।

তিনি বলেন, মডার্নার টিকা কীভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে।

ভারতে আটকা পড়া বাংলাদেশিরা শুধু স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে পারবেন। এ বিষয়ে তিনি জানান, ভারতে আটকা পড়া ব্যক্তিরা সপ্তাহে তিন দিন এ সুযোগ পাবেন। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থলবন্দর দিয়ে তারা দেশে ঢুকতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ