শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে 

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১২ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জনের মধ্যে ১০ জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দু্ইজনের মধ্যে একজন করোনা পজেটিভ এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৭ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৮৫ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৫ নমুনা পরীক্ষায় ২৮ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২৯দশমিক ৪৭ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ