শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে 

বিএনপি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে: হাছান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই। তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে মত প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৪ জুলাই) সকালে ধানমন্ডি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, সারা দেশে দুরবিন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। করোনাকালে বিএনপির নেতারা জনগণের পাশে দাঁড়ায়নি।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ২ কোটি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল এটা করেনি। দলমত নির্বিশেষে সবাইকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং খাদ্য সহায়তা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ