শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে 

প্রতিদিন ৫ হাজার জনকে খাবার দেবে ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোমবার থেকে প্রতিদিন ৫ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় নাগরিককে খাবার দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

টানা ৭ দিন চলবে এ কর্মসূচি। ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন ডিএমপির ৫০ থানা এলাকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে এ খাবার বিতরণ করা হবে।

রোববার (৪ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির গণযোগাযোগ শাখার এডিসি ইফতেখায়রুল ইসলাম।

তিনি জানান, করোনা ঢেউ মোকাবেলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ চলছে। প্রাণচঞ্চল এ ঢাকা শহর প্রায় থমকে গেছে। দুর্যোগ মেকাবিলা করতে গিয়ে আরো বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস। যারা বিশ্বাস করে ‘মানুষ মানুষের জন্যে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ