শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে 

দেশে জুন মাসে ৭৮ শতাংশ ডেল্টা ধরন শনাক্ত: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জুন মাসে জিনোম সিকোয়েন্স করে ৭৮ শতাংশ নমুনায় করোনার ভারতীয় ডেলটা ধরন শনাক্ত হয়েছে। মে মাসে যেখানে জিনোম সিকোয়েন্স করে ৪৫ শতাংশ নমুনায় ভারতীয় ধরনের উপস্থিতি ছিল।

রোববার (৪ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি সবশেষ তথ্য বিবরণীতে এসব তথ্য জানিয়েছে আইইডিসিআর। সংস্থাটি বলছে, দেশে কোভিড সংক্রমণে ডেল্টা ধরনের সুস্পষ্ট প্রাধান্য দেখা যাচ্ছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, সারাবিশ্বে কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাইরাসটি পরিবর্তিত হয়ে নতুন চেহারা ও বৈশিষ্ট ধারণ করছে যা ভ্যারিয়েন্ট নামে পরিচিত। সংক্রমণের গতি, রোগের জটিলতা (মৃত্যু হার ও হাসপাতালে ভর্তির হার), রোগ পরবর্তী ও টিকা গ্রহণ পরবর্তী রোগ প্রতিরোধ সক্ষমতা বিবেচনায় কিছু কিছু ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে বিবেচনা করা হয়। যেমন আলফা, বিটা, গামা ও ডেল্টা ভ্যারিয়েন্ট।

আরও জানানো হয়েছে, ২০২০ সালের ডিসেম্বর থেকে জুন ২০২১ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৬৪৬ টি সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্ট সম্পন্ন হয়। এ সকল নমুনায় কোভিড ১৯ এর আলফা, বিটা, ডেল্টা, ইটা ও বি ১.১.৬১৮ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

এমনকি প্রতিটি নমুনায় আলফা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। মার্চ মাসে সংক্রমিতদের মধ্যে ছিল বিটা ভ্যারিয়েন্টের প্রাধান্য। মে মাসে ৪৫ ভাগ ও জুন মাসে ৭৮ ভাগ নমুনায় শনাক্ত হয়। বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য দেখা যাচ্ছে।

তবে যে ধরনের ভ্যারিয়েন্টই হোক না কেনো তা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ