শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে 

করোনার কিট আবিষ্কারক রেহানা আইসিইউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যক্তিগত যৌথ উদ্যোগে দেশে প্রথম ‘করোনা কিলিং কিট’ ডিভাইসের অন্যতম আবিষ্কারক ড. রেহানা পারভীন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, রেহানা পারভীনের শরীরে করোনার উপসর্গ দেখা যায় গতকাল শনিবার রাতে, পরীক্ষা করালে পজিটিভ আসে ফলাফল। ভর্তি করা হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ও হাসপাতালের করোনা ওয়ার্ডে। অবস্থার অবনতি হলে আরো ভালো চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়।

রোববার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন। তাকে ভেন্টিলেশনে রেখে কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

রেহানা ও তার শিশু সন্তানসহ পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত উল্লেখ করে তিনি আরো জানান, রেহানা ছাড়া বাকি দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। যথাযথভাবে তাদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত বছর করোনা কিটটি আবিষ্কার করেন ড. রেহানা পারভীন ও শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) নিউরোমেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. এইচ এম মাসুম বিল্লাহ্। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল প্রকৌশল বিভাগ থেকে ডিভাইসটি ব্যবহারের ছাড়পত্র দেয়া হয়েছে অনেক আগেই। তারপরেও বর্তমানে সেটি বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলের (বিএমআরসি) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ