শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমে থাকা পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু পোশাক শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন দাবি চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের

রামেকের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে গত দুই দিনে ৫১ জনের মৃত্যু হলো। এছাড়া গত জুনে ৪০৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৩ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে ওই ১৩ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ১৩ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৮ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে।

আর মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন রয়েছে। হাসপাতালটিতে গত দুই দিনে ৫১ জনের মৃত্যু হলো। গত জুনে ৪০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ১৮৯ জন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬১ জন নতুন রামেক হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন ৪৭৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ