শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

রাজধানীর রামপুরায় বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরা ব্রিজের ওপর পার্কিং থাকা অবস্থায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, সকাল ৭টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়েছি৷ এরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছু সময় পরই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক নিয়াজ গণমাধ্যমকে বলেন, গণপরিবহন বন্ধ থাকায় রামপুরা ব্রিজ এলাকায় অনেক বাস পার্কিং করা আছে। বাসের স্টাফরা রাতে ভেতরেই ঘুমান। ধারণা করা হচ্ছে কয়েল বা সিগারেট থেকে আগুন লাগতে পারে।

এ ঘটনায় বাসের এক স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ