সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

নতুন ফিচার আনছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাইভের পাশাপাশি এবার নতুন ফিচার নিউজ বুলেটিন নিয়ে আসছে ফেসবুক। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এতথ্য জানায়।

এতদিন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অনবদ্য প্ল্যাটফর্ম ছিল ফেসবুক লাইভ ফিচারটি। ভিডিওর পাশাপাশি এখানে তারা অডিও সেবাটিও পেতেন। এবার সেখানে যুক্ত হচ্ছে নতুন আরেক মাত্রা নিউজ বুলেটিন ফিচার। ফলে কনটেন্ট নির্মাতারা এবার তাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে স্পন্সর লোগো, নাম এবং কালার প্যালেট।

একাধিক কনটেন্ট কাস্টমাইজেশনের সুবিধার পাশাপাশি গ্রাফিক্সের কথা মাথায় রেখে এর সঙ্গে যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া এমবেড এবং অন্যান্য পছন্দসই স্টাইলিং সুবিধা।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, কনটেন্ট ক্রিয়েটররা বিনামূল্যেই উপভোগ করতে পারবেন এ সুবিধা। এতে করে তাদের গুণতে হচ্ছে না অতিরিক্ত কোনো অর্থ কিংবা দিতে হচ্ছে না রাজস্ব। কনটেন্ট ক্রিয়েটররা সহজেই পেয়ে যাবেন তাদের সাবস্ক্রিপশনের সম্পূর্ণ অর্থ।

মুনাফার দিকে নজর রেখেই মূলত এ ফিচারটি চালু করা হয়েছে। নতুন এ ফিচারটির মাধ্যমে অতি সহজেই স্বল্প সময়ে কনটেন্ট নির্মাতাদের কনটেন্টটি পৌঁছে যাবে বেশি সংখ্যক মানুষের কাছে। ফলে মুনাফাও হবে দারুণ। বর্তমানে পরীক্ষামূলকভাবে ছোট ছোট গ্রুপ নিয়ে এটি চালু হলেও আশা করা যায়, অতি দ্রুত বড় পরিসরে এ সুবিধাটি চালু করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ