শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

ঢাকায় এলো মডার্নার ১২ লাখ টিকার ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় ভিআইপি লাউঞ্জের পাশে টার্মিনাল-২ এর সামনে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, আমেরিকা রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এর আগে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে দুবাই থেকে টিকা ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। জানা গেছে, আরও ১৩ লাখ মর্ডানার তৈরি করোনা টিকা শনিবার ঢাকায় এসে পৌঁছাবে।

গত ২৬ জুন এক টুইটে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানান, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ