শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮ মাস সুরক্ষা দেয় জনসনের টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের ডেল্টা ধরনের বিরুদ্ধে অন্তত আট মাসের সুরক্ষা দেবে জনসন এন্ড জনসনের টিকা। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস কোম্পানি জনসন এন্ড জনসন।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ দাবি করে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসে টিকা জ্যানসেন মানুষদের দেহে তৈরি হওয়া শক্তিশালী অ্যান্টিবডি ডেল্টাসহ সব ধরনের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অন্তত আট মাস পর্যন্ত সুরক্ষা দেয়।

এ ছাড়া তাদের টিকা করোনার বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর। কোম্পানিটি জানায়, তাদের টিকা নেয়ার ২৯ দিনের মধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্ট নিষ্ক্রিয় হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। জনসন এন্ড জনসন তাদের গবেষণা নিবন্ধ ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের আরেক করোনার টিকা নির্মাতা মডার্নার পক্ষ থেকেও বলা হয়, তাদের টিকা ডেল্টা ধরনের বিরুদ্ধে কার্যকর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ