শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমন রোধে দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। রাজধানীর সড়কগুলোতে যানবাহন এবং মানুষের যাতায়াত কম।

সরকারি নির্দেশনা মেনে সড়কে চলাচল নেই গণপরিবহণের। শুধুমাত্র জরুরি সেবায় নিয়োজিত এবং পণ্যবাহী গাড়ি চলছে। পুলিশের সাথে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে চেকপোস্ট। তবে বৃষ্টির কারণে চেক পোস্টগুলোতে ছিল ঢিলেঢালা ভাব।

এর আগে, বুধবার কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলবে ৭ জুলাই পর্যন্ত। তবে, পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হতে পারে বিধিনিষেধ।

বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মাঠে থাকছে সেনাবাহিনী। বিধি নিষেধের সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শপিংমল,মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

পন্যপরিবহণে নিয়োজিত যানবাহন ও বন্দরসমূহ অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। খাবারের দোকানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে বিক্রি করা যাবে। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত স্থানে বসবে কাঁচাবাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ