শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমে থাকা পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু পোশাক শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন দাবি চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুক্রবার (২ জুলাই) সকালের মধ্যে মারা যান তারা। মৃতদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৭জন ও করোনা উপসর্গ নিয়ে ৭জন মারা গেছেন।

শুক্রবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে জামালপুর ২জন ও ময়মনসিংহের ২জন, শেরপুর, নেত্রকোনা,ও গাজীপুরের ১জন করে রোগী রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের ৫ জন, শেরপুরের ১জন ও যশোরের ১জন রোগী মারা গেছেন।

এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৮১৮২জন এবং মারা গেছেন ৮৪ জন।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জানানো হয়, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ৮ জন মারা গিয়েছে। এই সময়ে ৪৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এবং ১২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ