শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমে থাকা পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু পোশাক শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন দাবি চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের

দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত দেলোয়ার, মেক্সিকোতে আবিদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় দেলোয়ার হোসেন এবং মেক্সিকোতে আবিদা ইসলামকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা বর্তমানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন আবিদা ইসলাম।

তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে একইসঙ্গে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়েতেমালা ও হন্ডুরাসে দেশের স্বার্থ সংরক্ষণ করবেন। আবিদা ইসলাম এর আগে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন মুহা. দেলোয়ার হোসেন। ১৭তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বর্তমানে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন।

তিনি প্যারিস, ত্রিপোলি, থিম্পু ও বেইজিংয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা দেলোয়ার হোসেন একজন প্রকৌশলী। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সর্ম্পকের ওপরে ডিপ্লোমা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ