মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাজশাহী মেডিকেলে করোনায় প্রাণ হারালেন ২২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে। এর মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ, ১৬ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬২ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহীতে শনাক্তের হার ৩৯ দশমিক ৯০ শতাংশ।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৯টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ ফল আসে। শনাক্ত হার ৩৭ দশমিক ৯৩ শতাংশ। নওগাঁয় ১১৮টি নমুনায় ৭৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৬৩ দশমিক ৫৬ শতাংশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ