মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন কওমি স্বীকৃতি আইনের সাথে সাংঘর্ষিক: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদ্রাসা আইন ২০১৮ ধারার পরিপন্থী ও কওমি মাদ্রাসার স্বকীয়তা বিরোধী শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

তারা বলেন, কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে দারুল উলুম দেওবন্দের উসুলে হাশতেগানার (অষ্ট নীতিমালা) আলোকে। ক‌ওমি স্বীকৃতির ঐতিহাসিক ঘোষণাপত্রে ও ক‌ওমি স্বীকৃতি আইন ২০১৮ তে স্পষ্টভাবে এই বিষয়টি উল্লেখ রয়েছে। তাই দেওবন্দের উসুলে হাশতেগানা ও কওমি স্বীকৃতি আইনের সাথে সাংঘর্ষিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এই দেশের কওমি আলেম-উলামা কখনো মেনে নিবে না।

আজ বুধবার (৩০ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা নুরুল হক বট্টগ্রাম, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মুফতি গোলামুর রহমান, মাওলানা সৈয়দ মাস‌উদ আহমদ, অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান নিজামী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওছারী, মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, মুফতি রেজাউল করিম, মাওলানা জয়নুল আবেদিন, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা আতাউর রহমান খান, মাওলানা আবু বকর সরকার, মুফতি আবু সাঈদ ও হাফেজ মাওলানা খাইরুল ইসলাম প্রমুখ এ দাবি জানান।

নেতৃবৃন্দ কওমি মাদ্রাসার আইন ২০১৮ ধারার পরিপন্থী শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ