মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তান বেফাক সভাপতির ইন্তেকালে মাওলানা শিব্বির আহমদ রশিদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের শুরা সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ও বিন্নুরী টাউন মাদরাসার মুহতামিম হজরত মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা শিব্বির আহমদ রশিদ।

আজ এক শোক বার্তায় তিনি বলেন, আমি ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দারের ছাত্র ছিলাম। তার কাছে মুসলিম ছানীর দরস নিয়েছি ১৯৯০ সালে। তিনি আমাকে খুব মুহাব্বত করতেন। আমি যখন দেশে ফিরে আসি তখন তিনি আমাকে কিছু টাকা হাদিয়া দিয়েছিলেন।

তিনি আরও বলেন, তাঁর ইন্তেকালে শুধু পাকিস্তান নয়, পুরো মুসলিমবিশ্ব একজন নিবেদিতপ্রাণ, ইসলামপ্রিয় সমাজসেবক ও রাজনীতিবিদ অভিভাবককে হারালো। যেভাবে বরেণ্য আলেমগণ আমাদের থেকে বিদায় নিচ্ছেন তা আমাদের জন্য বিরাট পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শূন্যস্থান পূরণ করে দিন।

এর আগে আজ দুপুরে পাকিস্তানের প্রসিদ্ধ আলেমেদীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ও বিনুরী টাউন মাদরাসার মুহতামিম মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোক বার্তায় তিনি আরও বলেন, আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন। তাঁর জীবনের খিদমাতগুলাে কবুল ও মঞ্জুর করুন এবং তাঁকে জান্নাত নসীব করুন-আমীন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ