মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কানাডায় চরম তাপপ্রবাহ: অসুস্থ হয়ে ৭০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তাপমাত্রা বৃদ্ধিতে কানাডায় আগের সব রেকর্ড ভেঙে গেছে। তাপপ্রবাহে অসুস্থ হয়ে কয়েক ডজন মানুষ মারা গেছে গত কয়েক দিনে।

ব্রিটিশ কলম্বিয়ার পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার থেকে এ পর্যন্ত ৭০ জনের মতো মারা গেছে। যাদের বেশির ভাগই বয়স্ক ব্যক্তি। এ দিকে সিএনএন জানায়, শুক্রবার থেকে এ অঞ্চলে ২৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

’অভূতপূর্ব সময়’ উল্লেখ করে প্রদেশের প্রধান শব-পরীক্ষক লিসা লাপয়েন্টে এক বিবৃতিতে জানান, গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়েছে। চরমমাত্রার তাপের কারণে অনেকেই মারা গেছে। যেখানে সাধারণত চার দিনে ১৩০ জনের মৃত্যু হয়, সেখানে ১০০ বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার লাইটনে তৃতীয় দিনের মতো সর্বোচ্চ ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস বা ১২১ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা কখনো ৪৫ ডিগ্রি অতিক্রম করেনি।

কানাডার পুলিশ থেকে প্রতিবেশী, পরিবারের সদস্য ও প্রবীণদের প্রতি খেয়াল রাখার জন্য সবার কাছে অনুরোধ করা হয়েছে।

ভাঙ্কুভার শহরতলির ৬৯ জনের মৃত্যুর পেছনে তাপপ্রবাহের ভূমিকা আছে বলে ধারণা করছে পুলিশ। যাদের বেশির ভাগ ছিলেন প্রবীণ ও দুর্বল।

ব্রিটিশ কলম্বিয়া ও আলবার্টা-সহ কিছু অঞ্চলে তাপ বৃদ্ধির কারণে সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা। সংস্থার জলবায়ু বিশেষজ্ঞ ডেভিভ ফিলিপস বলেন, কানাডা বিশ্বের দ্বিতীয় শীতল ও তুষার প্রবণ দেশ। এখন যা দেখছি সে তুলনায় দুবাই ঠান্ডা হবে।

এ অবস্থায় কানাডার তাপপ্রবণ এলাকায় অনেকে অস্থায়ী মিস্টিং স্টেশনে ভিড় জমিয়েছেন।

এ দিকে পাশের দেশ আমেরিকার পোর্টল্যান্ড ও সিয়াটলের মতো শহরে ১৯৪০ এর দশকের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। পোর্টল্যান্ডে ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস ও সিয়াটলে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সব এলাকার অনেক অধিবাসী সরকারের স্থাপন করা কুলিং সেন্টারে অবস্থান নিয়েছে ইতিমধ্যে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ