শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

৮ ব্যাংক হিসাব স্থগিতে আদালতের নির্দেশনার প্রতিক্রিয়ায় যা বললেন সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজের ও পরিবারের আটটি ব্যাংক হিসাব স্থগিতের (ফ্রিজ) যে আদেশ আদালত দিয়েছেন, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন।

বিষয়টি নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সাঈদ খোকন বলেন, ব্যাংক অ্যাকাউন্টে আমার এবং আমার পরিবারের সাত কোটি ৬২ লাখ ১৪ হাজার ৬০৩ টাকা রক্ষিত রয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, আপনাদের অবগতির জন্য জানাতে চাই- দুর্নীতি দমন কমিশন (দুদক) আমার এবং আমার পরিবারের কোনো সদস্যকে কোনোরূপ নোটিশ প্রদান না করে, কোনোরূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি আদালতের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেছে।

‘আমি মনে করি এর মাধ্যমে আমার ও আমার পরিবারের মৌলিক ও সাংবিধানিক ক্ষুণ্ন হয়েছে।‘

সাবেক এই মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সেটির মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায়ই আমার প্রতি বিভিন্ন হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছেন।

দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচণায় সংগঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।

সাঈদ খোকন আরও বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকলে, আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা বকেয়া বন্ধ হয়ে যাবে।

‘আমার সংসার পরিচালনা করা দূরহ হয়ে পড়বে। বিভিন্ন ইউটিলিটি বিল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সমস্ত কিছু আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে।’

দুদককে অনুরোধ করে তিনি বলেন, আপনারা আদালতের মাধ্যমে আমার জব্দ করা অ্যাকাউন্ট সচল করে দিয়ে আমাকে স্বাভাবিক জীবন যাত্রা পরিচালনার সুযোগ করে দেবেন। এটা আমার ও আমার পরিবার মৌলিক ও সাংবিধানিক অধিকার।

তিনি বলেন, তদন্ত করতে আমার ও আমার পরিবারের কোনো আপত্তি নেই। দুদক তদন্ত করতেই পারে। কিন্তু কারো প্ররোচনায় বা দলাদলিতে দুদক জড়াবে, একজন নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করি না। আমি কমিশনের নিরপেক্ষ ভূমিকা দেখতে চাই।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব স্থগিতের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ