মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে সোমবার রাতে মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাক-সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে বিমান হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সিরিয়ায় মার্কিন ঘাঁটি আক্রান্ত হলো। খবর সিএনএন, রয়টার্স ও আলজাজিরার।

মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ নিয়ন্ত্রিত ‘ওমর’ গ্যাসক্ষেত্রের কাছে এ রকেট হামলা হয়েছে।

সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

অন্যদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য ইরাকি পার্লামেন্টে আইন পাস হওয়া সত্ত্বেও জোর করে দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা।

এর আগে রোববার মার্কিন যুদ্ধবিমান থেকে ইরাক-সিরিয়া সীমান্তবর্তী তিনটি স্থানে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে বোমাবর্ষণে পাঁচজন প্রাণ হারান।

পেন্টাগনের দাবি— এসব অবস্থান থেকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করা হয়।

ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির ১৪তম ব্রিগেডের সদর দপ্তরে রোববারের মার্কিন বিমান হামলায় চার ইরাকি যোদ্ধা নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল হাশদ আশ-শাবি। এ ছাড়া ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি মার্কিন বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে এর নিন্দা জানিয়েছেন।

সিরিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়াইন মরোট্টো জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় রাত পৌনে ৮টায় সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর ওপর কয়েক দফা রকেট হামলা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ