মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের সামরিক ঘাঁটিতে আর্মেনিয় সেনাদের গুলিবর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ার সেনারা গত বছরের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে কালবাজার অঞ্চলে অবস্থিত আজারবাইজানের সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণ করেছে। রোববার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আর্মেনিয়ার সেনার কালবাজার অঞ্চলের জেইলিক ও ইমামবিনেসি গ্রামের মাঝখানে অবস্থিত আজারবাইজানের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এ ঘটনায় কোনো আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। এছাড়া ওই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি আজারবাইজানি সেনাদের পূর্ন নিয়ন্ত্রণে আছে।

১৯৯১ সালে আর্মেনিয়ার সেনাবাহিনী নাগরনো-কারাবাখ বা উচ্চ কারাবাখ ও পার্শ্ববর্তী সাত অঞ্চল দখল করে নেয়। আন্তর্জাতিকভাবে এ অঞ্চল আজারবাইজানের এলাকা বলে স্বীকৃত।

২০২০ সালে ২৭ সেপ্টেম্বর তারিখে আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের বেসামরিক জনগণ ও সেনাবাহিনীর ওপর আক্রমণ চালায়। এ সময় আর্মেনিয়ার সেনাবাহিনী কয়েকটি মানবিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে।

এর ফলে ৪৪ দিনের ভয়াবহ যুদ্ধের সূচনা হয়। পরে ১০ নভেম্বরের এক চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান হয়। এ যুদ্ধের সময় আজারবাইজান আর্মেনিয়ার দখল থেকে তাদের বেশ কয়েকটি শহর, তিন শ’র বেশি বসতি ও গ্রাম মুক্ত করে।

সূত্র: ইয়েনি সাফাক

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ