শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

মাওলানা মাসউদুল কাদিরের বাবার ইন্তেকালে মাওলানা মুহাম্মদ আবূ মূসার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: আলেম সাংবাদিক মাওলানা মাসউদুল কাদিরের বাবা আলহাজ্ব শেখ আমির হোসাইন এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মাওলানা মাসউদুল কাদিরের উস্তাদ মাওলানা মুহাম্মদ আবূ মূসা। আজ মঙ্গলবার গণমাধ্যমে এ শোক বার্তা প্রেরণ করেন তিনি।

শোক বার্তায় মাওলানা মুহাম্মদ আবূ মূসা বলেন, ‘আমার ছাত্র মাওলানা মাসউদুল কাদিরের বাবা খুব ভালো মানুষ ছিলেন। তিনি নিজের সন্তানদের আদর্শ মানুষরুপে গড়ে তুলেছেন। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এর আগে আজ মঙ্গলবার বিকাল ৪ টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন মাওলানা মাসউদুল কাদিরের বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার ছেলে মাও না মাসউদুল কাদির আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার বাবার হার্নিয়া অপারেশন করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। অপারেশন সাকসেসফুলও হয়। বাবা মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন। এরপর ডাক্তারের বক্তব্য মোতাবেক তিনি স্ট্রোক করেছেন।’

আলহাজ্ব শেখ আমির হোসাইন হবিগঞ্জের নিজ গ্রামের মসজিদে দীর্ঘদিন সভাপতি ছিলেন। মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে ৮ ছেলে ১ মেয়ে রেখে যান তিনি। সন্তানরা সবাই অনার্স কমপ্লিট করেছেন। ছেলেদের মাঝে তিনজন আলেম। আলহাজ্ব শেখ আমির হোসাইন ব্যক্তিজীবনে ব্যবসায়ী ছিলেন।

মাওলানা মাসউদুল কাদিরের বাবার ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক

এদিকে দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধু মাওলানা মাসউদুল কাদিরের বাবার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

এক শোক বার্তায় তিনি বলেন, ‘মাওলানা মাসউদুল কাদিরের বাবা হারানোর কষ্ট আমাকেও ব্যথিত করেছে। তার বাবা হারানোর কষ্ট আমিও অনুভব করছি। তিনি তার ভক্তবৃন্দ সবার কাছে মাওলানা মাসউদুল কাদিরের বাবার জন্য মাগফেরাতের দোয়া কামনা করেছেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ