শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

নারায়ণগঞ্জে ছয় ঘণ্টার ব্যবধানে ২ হত্যাকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জে ৬ ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটেছে।

সোমবার রাত সাড়ে ১০টায় শহরের চাষাড়া রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রুবেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

অন্যদিকে মঙ্গলবার ভোর ৪টার দিকে ফতুল্লার ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামের প্রধান গেইট সংলগ্ন শুকতারা ক্লাব গলির সামনের রাস্তায় যাত্রীবেশে দুর্বৃত্তরা চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে।

নিহতের নাম রাজা মিয়া (৪৮)। তিনি মাসদাইরের জামালের গ্যারেজের চালক। হত্যাকাণ্ডের পরপরই টহল পুলিশ দেখে হত্যাকারীরা দৌড় দিলে পুলিশও ধাওয়া করে।

পরে ছিনতাইকৃত অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় হত্যাকারীরা।

রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রাত ১০টার দিকে রেললাইন ধরে চাষাড়া-ইসদাইর মাঝামাঝি অবস্থিত জয়যাত্রা ক্লাব দখলকে কেন্দ্র করে রুবেল নামক এক যুবক নিহত ও তিনজন আহত হয়।

দুই গ্রুপের সংঘর্ষে নিহত দিনমজুর (রাজমিস্ত্রী) রুবেল হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করার জন্য তিনিসহ পুলিশের একাধিক টিম যখন কাজ করছিলেন।

ঠিক তখনই ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামের প্রধান গেটের সামনে শুকতা ক্লাবের সামনের রাস্তায় যাত্রীবেশে ছিনতাইকারীরা পেছন থেকে চালকের ঘাড়ে ও পিঠে ছুরিকাঘাতে হত্যা করে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

পুলিশের একটি দল তা দেখতে পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল পাঠায় এবং অপর একটি দল ঘাতক চক্রকে ধাওয়া করলেও ছিনিয়ে নেয়া অটোরিকশাসহ আটক করতে পারেনি যাত্রীবেশী দুর্বৃত্তদের। নিহতের পরিচয় যাচাই-বাছাই চলছে।

নিহতের নাম রাজু এবং মাসদাইরের জামালের গ্যারেজের চালক ছিলেন বলে তিনি জানান।

এর আগে চলতি মাসের ১৮ তারিখে রাত একটার দিকে ফতুল্লা পিলকুনি  পেয়ারা বাগান এলাকায় একই কায়দায় হত্যা করে যাত্রীবেশী দুর্বৃত্তরা  ছিনিয়ে নিয়ে যায় ব্যাটারিচালিত মিশুক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ