মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মগবাজার বিস্ফোরণে হতাহতের ঘটনায় আমীরে হেফাজতের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর এবং দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ সোমবার (২৮ জুন) এক শোক বার্তায় আমীরে হেফাজত বলেন, আকস্মিক ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক প্রাণহানী ও হতাহতের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ আমরা সকলেই গভীর শোকগ্রস্ত ও ব্যথিত।

এই মর্মান্তিক ঘটনায় ৭ জন নিহত হয়েছেন এবং ৬৬ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আরো কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে জানা গেছে।

আল্লামা বাবুনগরী বলেন, যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত ও জান্নাতের জন্য বিশেষভাবে দোয়া করছি। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

মেহেরবান আল্লাহ তাদের সকলকে ধৈর্যধারণ এবং এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠার তাওফীক দান করুন। আর যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ও সঙ্কটাপন্ন আছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।

আমীরে হেফাজত মগবাজার বিস্ফোরণের ঘটনায় আহতের চিকিৎসায় এবং ক্ষতিগ্রস্থ পরিবারসমূহে সামর্থবানদের প্রতি সাধ্যমতো সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, হযরত রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তাআলা তার প্রতি দয়ার দৃষ্টি দিয়ে থাকেন’। (মুসলিম শরীফ, হাদিস নং- ২৫৬৬)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ