শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

মগবাজারে বিস্ফোরণ: কারণ অনুসন্ধানে ফায়ারের ৫ সদস্যের তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির বাকি সদস্যরা হলেন- উপ-পরিচালক (ঢাকা) দিনমনি শর্মা, সহকারী পরিচালক (ঢাকা) ছালেহ উদ্দিন আহমেদ, উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-০১) মো. বজলুল রশিদ ও ও্যার হাউজের পরিদর্শন মণ্ডল।

সোমবার (২৮ জুন) ভোরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মাহফুজ রিভেঞ্জ বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭, হলি ফ্যামিলিতে আহত ২ জন, আদ দ্বীন হাসপাতালে আহত ৩ জনসহ মোট ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সমন্বয়ক পার্থ শঙ্কর পাল  জানান, আমরা ১০ জন রোগী পেয়েছি। দুইজন আগেই মারা গেছেন। পাঁচজনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দুজন।

এদিকে, রোববার রাতে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মীরা বলছেন, ধারণা করা হচ্ছে ভবনের নিচ তলা থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটতে পারে। তবে সেটিও তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। এদিকে ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার সঙ্গে ভবনটির অবস্থান। এছাড়া পাশের আড়ং শোরুমের ১৪ তলা ভবনের ৪-৫ তলা পর্যন্ত জানালার কার্নিশ ধসে পড়েছে। এদিকে নিচতলায় বাণিজ্যিকভাবে মার্কেট ও দোকান পাট করা হয়েছিলো। তবে এই ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ফয়সালুর রহমান বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ভবনের নিচতলার ভেতরেই এই বিস্ফোরেণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ