মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাইডেনের নির্দেশে ইরাক-সিরিয়ায় বিমান হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বিদেশের মাটিতে ফের কথিত শত্রুপক্ষের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত রোববার তারা দাবি করেছে, ইরাকে মার্কিন স্থাপনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ড্রোন হামলার জবাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান সিরিয়ার দুটি এবং ইরাকের একটি স্থানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা ও অস্ত্রঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি মার্কিন বাহিনী।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর থেকে বিদেশের মাটিতে মার্কিন বাহিনীর দ্বিতীয় হামলা এটি।

এর আগে, ক্ষমতাগ্রহণের মাত্র এক মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ