মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তালেবান ক্ষমতা দখল করলে সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি বাহিনীর আফগানিস্তান ত্যাগের ডামাডোলে দেশটিতে প্রভাব বেড়েছে তালেবানের। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে দলটি। উদ্ভূত পরিস্থিতিতে দলটিকে সতর্ক করেছেন প্রতিবেশী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। হুঁশিয়ারি দিয়েছেন সীমান্ত বন্ধ করে দেওয়ার।

রোববার মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিদেশি বাহিনী চলে যাওয়ার পর যদি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে, তাহলে জাতীয় স্বার্থ বিবেচনায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান।

শাহ মেহমুদ কুরেশি বলেন, পাকিস্তান গত কয়েক বছরে ৩৫ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। কিন্তু আমাদের পক্ষে আরও শরণার্থী গ্রহণ করা সম্ভব নয়।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের ডেডলাইন এখনও বহাল রয়েছে। তবে এর গতি পরিবর্তন হতে পারে। এরইমধ্যে আফগানিস্তান থেকে অর্ধেক সেনা দেশে ফিরেছে বলে জানিয়েছে পেন্টাগন।

মার্কিন সামরিক উপস্থিতি কমে যাওয়ার বাস্তবতায় গত এক মাসে ৩০টিরও বেশি জেলার নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তালেবান। এসব এলাকায় থাকা সরকারি বাহিনীর বিপুল সংখ্যক সামরিক সরঞ্জামের মালিকানা পায় তারা।

বিদ্যমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে তালেবান আদৌ সিরিয়াস কিনা; যুক্তরাষ্ট্র অত্যন্ত মনোযোগ সহকারে সেটি পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ