মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লকডাউন বাস্তবায়নে মাঠপর্যায়ে হার্ডলাইনে থাকবে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী। এই সংক্রমণ ঠেকাতে  সোমবার থেকে সীমিত পরিসরে সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। লডকাউন বাস্তবায়নে মাঠপর্যায়ে হার্ডলাইনে থাকবে পুলিশ।

রবিবার (২৭ জুন) করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১১২ জন।

লকডাউন বাস্তবায়নে পুলিশ মাঠপর্যায়ে হার্ডলাইনে থাকবে সেই ইঙ্গিত গত শুক্রবার জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি গণমাধ্যমের কাছে বলেন, এবারের লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে পুলিশ কাউকে ছাড় দেবে না।

ডিএমপি কমিশনার বলেন, গত লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়েছিলেন। কিন্তু এবার তা হতে দেওয়া হবে না। প্রত্যকে মোড়ে মোড়ে থাকবে পুলিশের কড়া চেকপোস্ট। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবার কঠোর ভূমিকায় মাঠে থেকে কাজ করবে পুলিশ।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বাসায় পাঠানো হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ