মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারত থেকে আবারো ৮ বাংলাদেশি তরুণী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কয়েক দিনের ভেতর ভারতে আবার বাংলাদেশি নারীদের উদ্ধার করা হয়েছে। এবার একসঙ্গ আটজনকে কর্ণাটক থেকে উদ্ধার করে আটক দেখিয়েছে স্থানীয় পুলিশের এসওজি টিম।

কর্ণাটকের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার তাদের উদ্ধার করে শনিবার সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়।

এই নারীদের সঙ্গে দুই ভারতীয় পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের একজন অনিল। তিনি পিঙ্কি নামের এক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন। অনিল ভুক্তভোগী নারীদের দিয়ে দেহব্যবসা করাতেন।

পুলিশ জানিয়েছে, পিঙ্কি চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে চলে আসেন।

পুলিশের দাবি, নারীদের ফোনে বাংলাদেশের ফোন নম্বর সেভ দেখা গেছে। শুরুতে তারা নিজেদের কলকাতার বাসিন্দা বলে পরিচয় করিয়েছিলেন।

মে মাসের শেষ দিকে ‘টিকটক হৃদয়’ বাহিনীর কয়েক জন বাংলাদেশি যুবক ভারতে গ্রেপ্তার হওয়ার পর ধারাবাহিকভাবে দেশটিতে নারীদের উদ্ধার করা হচ্ছে।

এই যুবকেরা গত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশি নারীকে ভারতে পাচার করেছে।

সর্বশেষ গত ১৩ ‍জুন সাত বাংলাদেশি নারীর সঙ্গে পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়; এদেরও দেহব্যবসায় বাধ্য করেছিল চক্রটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ