শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

ভারতে এবার ৮ বাংলাদেশি তরুণী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কয়েক দিনের ভেতর ভারতে আবার বাংলাদেশি নারীদের উদ্ধার করা হয়েছে। এবার একসঙ্গ আটজনকে কর্ণাটক থেকে উদ্ধার করে আটক দেখিয়েছে স্থানীয় পুলিশের এসওজি টিম।

কর্ণাটকের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার তাদের উদ্ধার করে শনিবার সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়।

এই নারীদের সঙ্গে দুই ভারতীয় পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের একজন অনিল। তিনি পিঙ্কি নামের এক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন। অনিল ভুক্তভোগী নারীদের দিয়ে দেহব্যবসা করাতেন।

পুলিশ জানিয়েছে, পিঙ্কি চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে চলে আসেন। পুলিশের দাবি, নারীদের ফোনে বাংলাদেশের ফোন নম্বর সেভ দেখা গেছে। শুরুতে তারা নিজেদের কলকাতার বাসিন্দা বলে পরিচয় করিয়েছিলেন।

মে মাসের শেষ দিকে ‘টিকটক হৃদয়’ বাহিনীর কয়েক জন বাংলাদেশি যুবক ভারতে গ্রেপ্তার হওয়ার পর ধারাবাহিকভাবে দেশটিতে নারীদের উদ্ধার করা হচ্ছে। এই যুবকেরা গত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশি নারীকে ভারতে পাচার করেছে। সর্বশেষ গত ১৩ ‍জুন সাত বাংলাদেশি নারীর সঙ্গে পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়; এদেরও দেহব্যবসায় বাধ্য করেছিল চক্রটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ