মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বেআইনিভাবে আটক: ইসরায়েলি কারাগারে ৫৩ দিনের অনশনে আবু আতওয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বেআইনিভাবে আটক হওয়ার প্রতিবাদে ইসরায়েলি জেলে ৫৩ দিনের অনশনে আছেন গাদানফার আবু আতওয়ান। ইসরায়েলি প্রশাসনের অবৈধ আটকাদেশের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে অনশন করায় তার স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলেও জানিয়েছে ফিলিস্তিনের প্রিজনার কমিশন।

ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা ‘ফিলিস্তিন প্রিজনার কমিশন’ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরায়েলি কর্তৃপক্ষের প্রশাসনিক আদেশে বন্দী গাদানফার আবু আতওয়ান দীর্ঘ দিন ধরে অনশন করে মারাত্মক অসুস্থ হয়ে যান। পরে ইসরাইলের একটি হাসপাতালে নেয়া হলে তিনি কোমায় চলে যান। তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।’

এদিকে আবু আতওয়ানের পরিবার জানিয়েছে যে তাদের সন্তান কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে।

দু’দিন আগে ইসরাইলের হাইকোর্ট জানিয়েছে, অনশন করা বন্ধ করলে আবু আতওয়ানের প্রশাসনিক আটকাদেশ স্থগিত করা হবে। কিন্তু, আবু আতওয়ান দাবি করেছেন প্রশাসনিক আটকাদেশ স্থগিত করার বদলে তাকে বেকসুর খালাস দেয়া হোক।

মেডিকেল পরীক্ষায়ও দেখা গেছে যে প্রকৃতপক্ষেই আবু আতওয়ানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। এ কারণে ইসরাইলের সামরিক প্রসিকিউটার আদালতকে বলেছেন, ‘আবু আতওয়ানের প্রশাসনিক আটকাদেশ স্থগিত করা হোক।’

ইসরাইলি প্রশাসনের অবৈধ আটকাদেশে বন্দী ফিলিস্তিনিরা প্রায়ই অনশন ধর্মঘট করে থাকেন, যাতে করে তাদের এ অবৈধ আটকাদেশের সমাপ্তি হয়। এ ধরনের প্রশাসনিক আটকাদেশ কয়েক বছর পর্যন্ত বর্ধিত হতে পারে।

সূত্র: ফিলিস্তিনি ওয়েবসাইট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ