মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট বুজুর্গ শাহ আলী বোগদাদি রহ. এর বংশধর গেরদার বড় মিয়ার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

সুদূর মধ্যপ্রাচ্য হতে ইসলাম প্রচারে বাংলাদেশে আসা বিশিষ্ট বুজুর্গ শাহ আলী বোগদাদি রহ. এর বংশধর, ফরিদপুরের ঐতিহ্যবাহী গেরদা মিয়া বাড়ির (দরগা বাড়ি) সন্তান, মরহুম সৈয়দ হায়দার আলীর ষষ্ঠতম পুত্র মরহুম সৈয়দ মো. আশরাফ আলী ওরফে বড় মিয়া (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শনিবার (২৬জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি অকৃতদার ছিলেন।

আজ রোববার সকাল ১১টার দিকে গেরদা দরগা বাড়ি জামে মসজিদে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ফরিদপুর রাইফেলস ক্লাবের সহ-সভাপতি ছিলেন। তাঁর ভাই সৈয়দ আবু সালাম মো. আলম ঢাকা কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং গৌরিপুর কলেজের অধ্যক্ষ ছিলেন।

ব্যক্তি জীবনে সৈয়দ আশরাফ অত্যন্ত বিনয়ী ও পরিচ্ছন্ন নেতৃত্বের অধিকারী ছিলেন। তিনি বেশ কয়েকবার হজ্জব্রত পালন করেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন এবং গভীরভাবে অধ্যয়ন করতেন। এতদঅঞ্চলের ইসলামের ইতিহাস নিয়ে তিনি গবেষণা করতেন।

শোক প্রকাশ: সৈয়দ মো. আশরাফ আলীর মৃত্যুতে ফরিদপুরের সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ