বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাবি ক্যাম্পাসে মাদক বিরোধী অভিযান, আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও  মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৬ জুন) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ৫ বহিরাগতকে মাদকসহ আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হাফিজুরের মৃত্যুর সঙ্গে ভয়ঙ্কর মাদকের সংশ্লিষ্টতা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা ও প্রক্টরিয়াল টিম যৌথ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. আবদুর রহিম জানান, মাদকের ভয়াবহতা থেকে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। আজকে অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ