বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ড্রোন নির্মাণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও চীনের মতো প্রভাবশালী দেশে পরিণত হয়েছে তুরস্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ১০ বছরেরও কম সময়ের মধ্যে তুরস্ক ড্রোন নির্মাণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও চীনের মতো প্রভাবশালী দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের লে মনডে পত্রিকা তুরস্কের ড্রোনগুলো হট কেকের মতো বিপুল সংখ্যায় বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছে পত্রিকাটি। শুক্রবার পত্রিকাটি এ তথ্য প্রকাশ করে।

সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক তাদের সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক ড্রোন নির্মাণ করছে। এছাড়া তুরস্ক নির্মিত ড্রোনগুলোও ব্যাপকহারে বিক্রি হচ্ছে।

তুরস্কের ড্রোনগুলো সিরিয়া, লিবিয়া ও নাগরনো-কারাবাখে সাফল্য লাভের পর তাদের বিক্রি বেড়েছে। সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোতেও এ ড্রোনগুলোর চাহিদা বেড়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।

দামি ও কার্যকর এ ড্রোনগুলো তুরস্কের বায়কার কোম্পানি তৈরি করেছে। এ ড্রোনগুলো যুদ্ধের গতিপ্রকৃতিই বদলে দিয়েছে। ২০২০ সালে এ ড্রোনগুলো যে তিন দেশে ব্যবহৃত হয়েছে সেখানকার প্রতিপক্ষ বাহিনীর ট্যাংক, আর্মড ভেইকল, গোলা-বারুদের গুদাম ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

মাত্র ১০ বছরেরও কম সময়ের মধ্যে তুরস্ক ড্রোন নির্মাণে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও চীনের মতো প্রভাবশালী দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের লে মনডে পত্রিকা।

ফরাসি পত্রিকাটি জানিয়েছে প্রচুর চাহিদা সম্পন্ন এ বায়রাখতার টিবি-২ ড্রোন যুদ্ধের সময় শত্রু পক্ষের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারে। এ ড্রোনগুলো জঙ্গিবিমানকে পথ নির্দেশ দেয় এবং চারটি মিসাইল বহন করতে পারে আক্রমণ পরিচালনার জন্য।

লে মনডে পত্রিকাটি আরো জানিয়েছে, তুর্কি ড্রোনগুলো বিস্ময়কর সাফল্য লাভ করেছে। এ ড্রোনগুলো সিরিয়া ও লিবিয়াতে মোতায়েনকৃত রাশিয়ার ব্যয়বহুল ও শক্তিশালী পানসির বিমানবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে। এছাড়া আর্মেনিয়ায় মোতায়েনকৃত রাশিয়ার মিসাইল ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে এ ড্রোনগুলো।

সূত্র: ইয়েনি সাফাক

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ