সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

কন্টেন্ট লিখতে ‘লেখকদের’ চাকরি দিবে ওয়ালটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অন্যতম ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন গ্রুপ’–এর অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এডিটর কাম কনটেন্ট রাইটার’ পদে লোক নেবে। আগ্রহী প্রার্থীদের ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে।

পদের সংখ্যা: ২।

চাকরির বিবরণ: গ্রামার, বানান চেকসহ ডকুমেন্ট এডিট করতে হবে। বাংলা ও ইংরেজিতে কনটেন্ট লিখতে হবে। কনসেপ্ট/ডিজাইনের ওপর ভিত্তি করে প্রোডাক্টের ট্যাগলাইন তৈরি করতে হবে। ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে কনটেন্ট ও ম্যানুয়াল অনুবাদ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২টি ছবি ও জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি যুক্ত করে সিভি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

সিভি পাঠানোর ঠিকানা: চিফ হিউম্যান রিসোর্স অফিসার, ওয়ালটন গ্রুপ, করপোরেট অফিস, প্লট-১০৮৮, ব্লক-আই, রোড সাবরিনা সোবহান (৫ম অ্যাভিনিউ), বসুন্ধরা, ঢাকা-১২২৯।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ