মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামীকাল থেকে বন্ধ হচ্ছে আন্তঃজেলা বাস চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সোমবার সাত দিনের কঠোর লকডাউন শুরু হবে। তবে শনিবার রাতে সেই সিদ্ধান্ত বদলে যায়। জানানো হয়, দেশব্যাপী কঠোরভাবে সর্বাত্মক লকডাউন বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হবে। তবে সোমবার থেকে 'সীমিত পরিসরে' লকডাউন থাকবে। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। জেলার ভেতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় বাস বা অন্য কোনো গণপরিবহন যাতায়াত করতে পারবে না।

শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। রোববার প্রজ্ঞাপন দিয়ে সব কিছু স্পষ্ট করা হবে। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী মাঠে নামতে পারে। ওই দিন থেকে ঢাকায় রিকশা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো গণপরিবহন চলতে দেওয়া হবে না। দেশব্যাপী সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

এর আগে গত শুক্রবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, সোমবার থেকে সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন শুরু হবে। এই সময়ে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ