বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হজের অনুমতি পাওয়া ৬০ হাজার সৌভাগ্যবানের নাম জানাবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর হজের অনুমতি পাওয়া ৬০ হাজার সৌভাগ্যবান ব্যক্তির নামের তালিকা শুক্রবার প্রকাশ করবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, চলতি বছর হজ করার জন্য যারা অনুমতি পেয়েছেন, তাদের তালিকা শুক্রবার প্রকাশ করা হবে।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরতদের কাছ থেকে সব মিলিয়ে ৫ লাখ ৪০ হাজার আবেদন জমা পড়েছিল। তাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তিকে বাছাই করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, নির্বাচিত হাজিরা দুপুর ১টা থেকে বুকিং এবং পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন।

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে সৌদি আরব চলতি বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল। শর্ত ছিল— হজ করতে হলে সৌদি আরবের নাগরিক হতে হবে অথবা সে দেশে বসবাস করতে হবে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ