বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শেখ জাকজাকির মুক্তির দাবিতে নাইজেরিয়ায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ইসলামি আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সমর্থকগণ বিক্ষোভ সমাবেশ করে সেদেশের সরকার নিকট অবিলম্বে শেখ জাকজাকি ও তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে।

গত সোমবার ইসলামিক মুভমেন্ট অফ নাইজেরিয়ার (আইএমএন) নেতার সমর্থকরা সেদেশের রাজধানীতে শান্তিপূর্ণ র‌্যালী প্রদর্শন করেছে

ইসলামিক মুভমেন্ট অফ নাইজেরিয়ার নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সমর্থকরা সোমবার রাজধানীর আবুজা শহরের গারকি অঞ্চলে মিছিল করেছেন। সমাবেশ চলাকালীন সময় শেখ জাকজাকির সমর্থকরা তার সমর্থনে এই বিপ্লবী নেতা ছবি ধারণ করে নাইজেরিয়ান ইসলামিক আন্দোলনের নেতা এবং তাঁর স্ত্রীকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি, শেখ ইব্রাহিম জাকজাকির কন্যা সোহিলা জাকজাকি জানিয়েছিলেন যে, প্রয়োজনীয় চিকিৎসার অবহেলার কারণে তার বাবা-মা গুরুতর অবস্থায় আছেন। এ ব্যাপারে তিনি বলেন: গ্রেপ্তারকালে তাঁর বাবা-মা উভয়ই গুরুত্বর আহত হয়েছিলেন এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ায় তাদের শারীরিক অবস্থা ততটা ভালো নেই।

২০১৫ সালের ১২ই ডিসেম্বরে উত্তর নাইজেরিয়ার কাদুনা রাজ্যের সেনা ও পুলিশ বাহিনী সেদেশের ধর্মীয় নেতা আল্লামা শেখ জাকজাকির বাড়ীতে হামলা চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার অনেক সমর্থকরা শাহাদাত বরণ করেন। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ