সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্যঙ্গাত্মক পোস্টের জন্য আলাদা নীতিমালা আসছে ফেইসবুকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কোন ধরনের পোস্টকে ব্যঙ্গাত্মক বিবেচনা করা হবে, সেটি নির্ধারণের জন্য কমিউনিটি পলিসি আপডেট করবে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেইসবুক। সোমবার এক ব্লগ পোস্টে এ কথা জানিয়েছে তারা।

ফেইসবুকের তদারকি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।

তুরস্ক সরকারের নির্দেশে একটি ছবি সরিয়ে ফেলার পর বিতর্ক সৃষ্টি হলে তদারকি বোর্ডের কাছে আপিল আসে।

তদারকি বোর্ড তাদের সিদ্ধান্তে বলেছে, ব্যঙ্গাত্মক পোস্ট শনাক্ত করতে কমিউনিটিগুলোর জন্য সাধারণ ভাষায় আলাদা নীতিমালা প্রয়োজন।

২০২০ সালের ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এক ব্যবহারকারী একটি মন্তব্য করেন। সেখানে তিনি দুটি বাটনের মাধ্যমে মার্কিনিদের প্রাত্যহিক লড়াইয়ের বর্ণনার চেষ্টা করেন।

কিন্তু বিভক্ত স্ক্রিন কার্টুন দেখে অনেকে বলেন, এটি তুরস্কের পতাকা। এরপর শুরু হয় বিতর্ক।

তদারকি বোর্ড দেখেছে, এই দুই বাটনের মিম দুটি উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে ফেইসবুকে।

তাই এখন অঞ্চল ভেদে কমিউনিটি নীতিমালা করার কথা বলা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ