বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চুয়াডাঙ্গায় অ্যান্টিজেন টেস্টে ৪১ জনের সবার করোনা পজিটিভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪১ জনের সবার করোনা পজিটিভ এসেছে। আরটি-পিসিআর টেস্টে ৯১ জনের মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ আসায় জেলায় শতভাগ শনাক্তের খবরটি সঠিক নয়।

বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, অ্যান্টিজেন ও পিসিআর টেস্ট মিলিয়ে ১৩২ জনের মধ্যে ৯০ জনের করোনা পজিটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৬৮ শতাংশ।

তিনি জানান, বুধবার রাত ১২টা পর্যন্ত ৪১টি নমুনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে সবার রিপোর্ট পজিটিভ আসে। আর কুষ্টিয়ার পিসিআর ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সিভিল সার্জন বলেন, গত কয়েক দিন যে হারে রোগী শনাক্ত হচ্ছে, তাতে হাসপাতালের ওপর চাপ পড়বে। এভাবে রোগী বাড়তে থাকলে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে।

এদিকে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া ঢিলেঢালা লকডাউন নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর আজ সকাল থেকে বিধিনিষেধ কার্যকরে প্রশাসনকে তৎপর দেখা গেছে। তবে এরপরও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যায়নি। অনেককেই স্বাস্থ্যবিধি না মেনে ঘুরতে দেখা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ