বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনার প্রথম ডোজ নিলেন সৌদি আরবের ৭০ ভাগ প্রাপ্তবয়স্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭০ ভাগই করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ টিকা নিয়েছেন। বুধবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবে মোট এক কোটি ৬৮ লাখ লোক করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন। এখন দেশটি পরবর্তী ব্যবস্থাপনার অংশ হিসেবে ৫০ বছর বা তদুর্ধ বয়সী নাগরিকদের টিকার দ্বিতীয় ডোজ দেয়ার পরিকল্পনা করছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার থেকেই পরিকল্পনা অনুসারে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। সাথে সাথে যারা প্রথম ডোজ নেননি, তাদেরকেও টিকা দেয়া অব্যাহত থাকবে।

সৌদি আরবে গত বছরের মার্চে করোনাভাইরাস সংক্রমণ প্রথম শনাক্ত হয়। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত দেশটিতে চার লাখ ৭৮ হাজার ১৩৫ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। ভাইরাস সংক্রমণে সৌদি আরবে মোট সাত হাজার সাত
শ' ১৬ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ