বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনে মার্কিন সাহায্য আটকে দিচ্ছেন এক রিপাবলিকান সিনেটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনে ৫০ মিলিয়ন ডলারের অর্থ সহযোগিতা আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একজন প্রধান সিনেটর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ৫০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিলিস্তিনিদের।

কিন্তু গত মাসে রিপাবলিকান সিনেটর জেমস রিশ এই অর্থায়ন থামাতে পদক্ষেপ নেন। এর আগেই এটি মার্কিন কংগ্রেসে অনুমোদন পেয়েছিল। তবে ২০১৮ সালের একটি আইনকে ব্যবহার করে তিনি এটি আটকে দেন। তিনি বলেন, অর্থ পাঠানোর আগে এটি নিশ্চিত করা জরুরি যে এই অর্থ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবে না।

ফিলিস্তিনে সাহায্য পাঠানোর পক্ষে কাজ করছে এমন পক্ষ থেকে দাবি করা হয়েছে, রিশ রাজনৈতিকভাবে উদ্দেশ্য হাসিলের জন্যেই এই অর্থায়ন আটকে দিয়েছে। তবে ডেমোক্রেটদের দল এরইমধ্যে রিশকে এই অর্থায়নের পথে বাধা না হয়ে দাঁড়ানোর আহবান জানিয়েছে।
এই দলের প্রধান হচ্ছেন জ্যামি রাসকিন। তিনি নিজে একজন ইহুদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ