বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানে হাফিজ সাঈদের বাড়ির কাছে বোমা হামলায় নিহত ৩, আহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

আজ বুধবার (২৩ জুন) এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বুধবার লাহোরের জোহার শহরে জামাতুদ দাওয়া সংগঠনের প্রধান হাফিজ সাঈদের বাড়ির কাছে এ হামলা চালানো হয়। হামলার সময় তার বাড়িতে পাহারায় থাকা নিরাপত্তাকর্মীরা আহত হন।

পুলিশ জানিয়েছে, হামলার কারণে সায়িদের বাড়ির জানালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্তভার পুলিশের কাছ থেকে কাউন্টার টেরোরিজম বিভাগকে দেয়া হয়েছে।

এটি আত্মঘাতী বোমা হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানে হাফিজ সাঈদ জামাতুদ দাওয়ার প্রধান হিসেবে পরিচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ