বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পদ্মা সেতু থেকে নদীতে পড়ে নিখোঁজ চীনা প্রকৌশলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মাসেতু প্রকল্পের নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটি থেকে নদীতে পড়ে এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।

নিখোঁজের ১৬ ঘণ্টা পরও চীনা প্রকৌশলী জিয়াওয়ের (২৫) সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজ করার সময় নদীতে পড়ে যান প্রকৌশলী জিয়াও। তাকে খুঁজতে রাত থেকেই নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে মাওয়া কোস্টগার্ড ও নৌপুলিশ।

আজ বুধবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নদীতে ১০-১২ কিলোমিটার এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর।

তিনি বলেন, লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজে এই প্রকৌশলী নিয়োজিত ছিলেন। সেতু সংশ্লিষ্টদের কাছ থেকে তার নিখোঁজের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। রাত থেকে আজ দুপুর পর্যন্ত নদীতে ১০-১২ কিলোমিটার এলাকা খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ