বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

গত দেড় মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, মৃত্যু ৮৫, শনাক্ত ৫,৭২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ৫৫ দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশে ১৩ হাজার ৭৮৭ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। গত ৭১ দিনে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন। দেশে করোনা সংক্রমণের ৪৭২তম দিনে আজ বুধবার (২৩ জুন), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার (২২ জুন) একদিনে ৭৬ জনের মৃত্যু এবং ৪ হাজার ৮৪৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ার তথ্য জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। আর সোমবার (২১ জুন) ৭৮ জনের মৃত্যু এবং ৪ হাজার ৬৩৬ জন করোনায় হয়েছিলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৫৮০টি। আর দেশের মোট ৫৫৪টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২৫৬টি। এর মধ্যে ৪,৭২৭ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৫ হাজার ৭৫টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৫৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৩০ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১৩,৭৮৭ জনের মধ্যে ৯ হাজার ৮৬৫ জন পুরুষ ও ৩,৯২২ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ১৬৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৩১ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। এরপর থেকে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ হার আবারো কমে আসে। তবে আবারো বেড়েই চলেছে সংক্রমণ হার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ