বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইমাম ওমর ফারুক হত্যা: চট্টগ্রামকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বান্দরবানের বোয়াংছড়ি মসজিদের ইমাম নওমুসলিম ওমর ফারুককে নৃশংসভাবে গুলি করে হত্যার মাধ্যমে পার্বত্য অঞ্চলে নওমুসলিমদের ভীতসন্ত্রস্ত করে রাখার চক্রান্ত চলছে।

নতুন করে কোন উপজাতি যাতে ইসলাম গ্রহণ করতে ভয় পায় এ জন্যই নওমসুলিম ওমর ফারুককে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়; এর মাধ্যমে সাম্রাজ্যবাদের দালাল, খ্রিস্টান মিশনারীরা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে বলে মনে করা হচ্ছে।

আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাপ্তাহিক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সরকারকে অবশ্যই পাহাড়ের দিকে নজর বাড়াতে হবে। বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোসরদের কর্মকাণ্ড যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে এসব মিশনারীদের নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের দেশে কিছু সংগঠন রয়েছে যারা পাহাড়ীদের অধিকার নিয়ে সবসময়ই কথা বলেন।

কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সংগঠনগুলো ওমর ফারুক ত্রিপুরার বিষয় নিশ্চুপ রয়েছে। এই সংগঠনগুলো কাদের স্বার্থে কথা বলে, সে বিষয়েও খতিয়ে দেখতে হবে। নেতৃবৃন্দ ওমর ফারুক ত্রিপুরার হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং কাদের ষড়যন্ত্রে এই হত্যা হয়েছে তা অনতিবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ