বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দালালের খপ্পরে পড়ে ভাসানচর ছেড়ে আসা ১৪ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: দালালের খপ্পরে পড়ে ভাসানচর ছেড়ে আসার সময় মীরসরাই উপজেলার উপকূলীয় অর্থনৈতিক জোন এলাকায় ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাদের উদ্ধার করা হয়।

কিছুদিন পূর্বেও ১০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে একই এলাকা থেকে। নোয়াখালীর ভাসানচর থেকে দালালদের মাধ্যমে ২০ হাজার টাকায় হাতবদল হওয়ার কথা ছিল বলে জানা যায় পুলিশ সূত্রে।

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসাইন মামুন জানান, মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকার স্লুইস গেট এলাকা থেকে তাদের েউদ্ধার করা হয়েছে। সন্ধ্যানাগাদ পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

উদ্ধারকৃত রোহিঙ্গারা হলেন- মোহাম্মদ রফিক (২০), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), কাশ্মীর আক্তার (৯), আজিদা (১৮), মো. জোবায়ের (২), শওকত আরা (১৯), দেলাওয়ার হোসেন (৭), জেসমিন (৩), মো. রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯) ও রমজান আলী (১২)।

এ ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা ভাসানচর থেকে দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলারযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় নামলে স্থানীয় দায়িত্বরত আনসার সদস্যরা আমাদের খবর দিলে এসআই কৃতীরঞ্জন ফোর্স নিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

তিনি বলেন, উদ্ধার ১৪ রোহিঙ্গার মধ্যে চারজন নারী, ছয়জন শিশু ও চারজন পুরুষ। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় আনসার বাহিনীর সদস্যরা তাদের সন্দেহবশত আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ভাসানচর থেকে দালালের মাধ্যমে ট্রলারযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় এসেছে রোহিঙ্গা।

এর আগে ৩০ মে ভাসানচর থেকে পালানোর সময় উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ ১০ রোহিঙ্গা ও তিন দালালকে আটক করেছে উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ